বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের ঐচ্ছিক তহবিল হতে ২০২৬-২৭ অর্থ বছরের প্রদানকৃত অর্থ দুঃস্থদের মাঝে প্রদান করা হয়েছে। ১৫অক্টোবর বৃহস্পতিবার বিকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ২১জন অসহায় দুঃস্থদের মাঝে এ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এসময় উপজেলা বিএনপির সভ
াপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহেদুল ইসলাম চম্বুক সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।