গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে চাঁদাবাজি , মাদক ও প্রতারণা মামলার ৬ জনকে গ্রেফতার করেছে। চাঁদাবাজি মামলায় গ্রেফতারকৃতরা হলেন ডিমশহর এলাকার কালাম খানের ছেলে কাফি খান,জহির উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন,বেলাল তালুকদারের ছেলে খাইরুল ইসলাম তালুকদার,হাফেজ আব্দুল মজিদের ছেলে জোনায়েদ হোসেন।বড়ধাপের আনসার আলীর ছেলে মইদুল ইসলামকে ৩২ পিস 'ট্যাপেন্টাডল' ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়া প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি পাইকপাড়া গ্রামের আলহাজ্ব আমজাদ হোসেনের ছেলে আবুল কালামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বিভিন্ন অভিযোগে ৬ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ,আজ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।