ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক।

sohan
Senior Reposrter
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬ - ০:১৭
• পঠিত: 10 বার

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২২ হাজার ৬২০ টাকাসহ জামাল উদ্দীন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের একটি দল ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের সিংগিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জামাল উদ্দীন সিংগিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে জামাল উদ্দীনের কাছ থেকে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ২২ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






