জ্ঞানের আলোয় ছুটবো, ফুলের মত ফুটবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশন উদ্যোগে ৪৪৩ জন মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে ।২৬ সেপ্টেম্বর শনিবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সমাজসেবক আফছার আলী।এ উপলক্ষে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল আমিন মহলদারের সভাপতিত্বে ও শিক্ষক মাসুদ পারভেজের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওঃ আজিজুর রহমান,উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রউফ, প্রধান শিক্ষক বেলাল হোসেন, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, উপদেষ্টা শাহাদত হোসেন, উপদেষ্টা প্রধান শিক্ষক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মডেল মসজিদের খতিব মাও: জুবায়ের হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক আশরাফুল আলম, পরিচালক শিক্ষক রেজওয়ান আলী , শিক্ষক জয়নাল বানু প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এসোসিয়েশন সদস্যগন , অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এই দিন ৪ টি গ্রেডে মেধা তালিকায় ট্যালেন্টপুলে ৮৩ জন, জেনারেল ১২০ জন, প্রতিষ্ঠানিক ৭১ জন,ও শুভেচ্ছা ১৬৯ জনসহ মোট ৪৪৩ জন শিক্ষার্থীর হাতে নগদ শিক্ষাবৃত্তি,সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন ও ভবিষ্যতে লেখাপড়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।