হোম/সংবাদ

শিবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬ - ১৯:৪

• পঠিত: 9 বার

শিবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা


বগুড়ার শিবগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

শনিবার বাদ জোহর উপজেলার দেওয়ানতলা মাজার মসজিদে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন।

দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণে দুঃস্থ, অসহায় ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, আবু তাহের, জেড এম মতিন, আনোয়ারুল ইসলাম মুকুল, ফজলুর রহমান, আব্দুল হান্নান।

এ ছাড়া কৃষকদলের সহসভাপতি আফছার আলী ও জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, আতিকুর রহমান সুজন, সামিউল ইসলাম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল ও আল-আমিন উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি আল রাহি, সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাবির হাসান শাকিব, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, হেলাল, নাসির ও বায়েজিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, খোরশেদ আলম কাজল ও শাহাজাদা প্রাং; কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বীন আহম্মেদ, মহসীন আলী, এমরান হোসেন ফরাদ, শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।