বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দুপচাঁচিয়া পৌরসভা আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার পাইকপাড়া সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরুখ খান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, পৌর ব
িএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, শাহাজাহান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতা আশরাফুল আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, উপজেলা কৃষক দলের নেতা মোকলেছুর রহমান বাবু, মাফুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পৌর এলাকার সৌন্দর্যবর্ধন, সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পৌর এলাকার পাইকপাড়া সড়কের দুই পাশে বৃক্ষরোপণ করা হচ্ছে।