যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার দুপচাঁচিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর যুবদল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীর নেতৃত্বে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, দা, কোদাল, ফগ মেশিন ও ঝাঁটা নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন, বিএনপি নেতা ও চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, উপজেলা যুবদ
লের যুগ্ম আহ্বায়ক মোস্তফা আহমেদ ও ইব্রাহীম আলী, যুবদল নেতা সোহেল রানা, আবু রায়হান, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াস কল্লোল, সবুজ শেখ, কৃষক দল নেতা মোকলেছুর রহমান বাবু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোকলেছুর রহমান ভুট্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদারসহ বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। এ লক্ষ্যে সাধারণ মানুষকে নিজ নিজ বসতবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান