
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬ - ১৫:৮
• পঠিত: ৫ বার

দুপচাঁচিয়ার তালোড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি পর্ব, ফুলের শুভেচ্ছা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে প্রধান শিক্ষিকার কক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফল চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রধান শিক্ষিকা চৌধুরী গোলে গুলসানা ইব্রাহীম এর পরিচালনায় পরিচিতি পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হক আলী, সহসভাপতি সায়মা আক্তার, সদস্য দীপা মন্ডল, সাহিদা হক, তফিজার রহমান, সোহেল রানা, শফিকুল ইসলাম, পরিতোষ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোকলেছার রহমান প্রমুখ। সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি করতে সকলেই ঐক্যমত পোষণ করেন।
