ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে এক ভয়াবাহ অগ্নিকান্ডের ঘটনায় ৯টি ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ভাঙ্গামনী গ্রামে আজম আলীর বাড়িতে। আজম আলী বলেন, এ ঘটনায় ঘরের মালামালসহ ৯টি ঘর আগুনে পুড়ে গেছে। এবং এ সময় আগুনে ঝলসে ২টি গরু মারা যায় বলে জানান তিনি। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সাভির্সের দুটি টিম ও থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে স্থানিয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর ঘটনা স্থল পরিদশর্ণ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুনো খাবার, কম্বল দিয়ে বলেন ১৫(সেপ্টেম্বর) মঙ্গলবার তাদের কে ঢেউটিন দেওয়া হবে।