বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল রহিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান ফায়েজ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোকলেছুর রহমান ভুট্টু, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এদিন উপজেলার বিভিন্ন পুকুর, ইরামতি খাল ও নাগর নদে মোট ২৮৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।