দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। কেন্দ্রীয়ভাবে উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবু হাসান শেখ, রেড ক্রিসেন্টের প্রতিনিধি প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
অভিযানে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনগণকে সচেতন করা হয়।