মোহাম্মাদি ইলেকট্রিক ওয়ারস্ এন্ড মাল্টি প্রোডাক্ট লিমিটেড (এম ই পি) কোম্পানির সহযোগিতায় আব্দুলাহ ইলেকট্রিকের ব্যবস্থাপনায় দুপচাঁচিয়ায় ইলেকট্রিক দোকান মালিকদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গার্ডেন ভিউ চাইনিজ রেস্টুরেন্টে সকাল ১১টাভঅনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন এমইপি পরিবেশক ও আব্দুলাহ ইলেকট্রিকের স্বত্বাধিকারী রাজু হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া টেরিটরি সেলস ম্যানেজার ওলিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিভিশনাল সেলস ম্যানেজার হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন দুপচাঁচিয়া ইলেকট্রিক দোকান মালিক সমিতির সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং দুপচাঁচিয়া পয়েন্টের বিক্রয় প্রতিনিধি তাসিক করিম। অনুষ্ঠানে ২০২৫ সালের সেরা বিক্রেতা হিসেবে তিনজনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার করেন কর্মকার হার্ডওয়্যার ইলেকট্রিক হ্যান্ড স্যানেটারীর স্বত্বাধিকারী নরোত্তম কর্মকার। দ্বিতীয় স্থান অধিকার করেন ভাই-বোন স্যানেটারী অ্যান্ড ইলেকট্রিকের স্বত্বাধিকারী রাওফিল হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন সওদা ট্রেডার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের মাধ্যমে সাতজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সম্মেলনে ব্যবসায়ীদের সঙ্গে এমইপি কোম্পানির পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, পণ্যের বাজার স¤প্রসারণ এবং ক্রেতাদের উন্নত সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।