বগুড়ার শেরপুরে টাউন কলোনী এ জে উচ্চবিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল আলম, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর উপজেলার ফুড ভিলেজ প্রাঙ্গণে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল আলম সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের হাতে ফুলের তোড়া তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভু দত্ত, শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জাকারিয়া মাসুদ, শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহকারী অধ্যাপক এস এম আব্দুল আলিম, রবিউল হাসান, শ্রমিক নেতা খোরশেদ আলম লিটন, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদুর রহমান ময়দান, জামাল তালুকদার, আব্দুল লতিফ, বদিউর রহমান বদি, সাংবাদিক আব্দুল হান্নান রোকনসহ বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।