বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১সেপ্টেম্বর মঙ্গলবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন ও যুবদল নেতা আশরাফুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম সেজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।