শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত বাগানে চলাচলের জন্য রাস্তা তৈরী করেন। এ বিষয়ে গত বুধবার ১৮ আগষ্ট আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) বরাবর জনৈক মকছেদ আলীসহ ৫১ জন স্থানীয় বাসিন্দা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেন। নসরতপুর মুক্তিযোদ্ধাদের ঘরের দেয়াল ভেঙে দেয়ায় বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার নসরতপুর পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন যাবত নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের এককক্ষ বিশিষ্ট সংসদের কার্যক্রম চালানো হতো। গত ৮ আগস্ট রাতের আঁধারে জনৈক শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের সেই কার্যালয়ের ঘরের এক সাইটের দেয়াল জোড়পূর্বক ভেঙ্গে ঘরটির পূর্ব পাশের প্রায় ৬ ফুট প্রশস্ত ও ১৬ ফুট দৈর্ঘ্য জায়গা দখল করে পাশে তার নিজের বাগান বাড়ীতে চলাচেলর জন্য রাস্তা তৈরী করে। বর্তমানে সেই রাস্তা ইটসোলিং করা হয়েছে।
অভিযোগকারিদের পক্ষে মকছেদ আলী বলেন, 'কতিপয় লোকজনকে ম্যানেজ করে শান্ত মন্ডল ওই সংসদের ঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করে নিয়েছেন।
আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম 'অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
