
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ - ০:৩৮
• পঠিত: ৭ বার

বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদের আকস্মিক মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় দুপচাঁচিয়া পৌর শ্রমিকদলের উদ্যোগে শোক সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পৌর শ্রমিকদলের সভাপতি ও পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক গোলাম হাফিজ মুক্তারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিকের পরিচালনায় শোক সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বিএনপি নেতা তৌফিক, উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ,উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার রুবেল, যুবদল নেতা রাবু খান , ইদ্রিস খান, সহ বিএনপি, যুবদল, শ্রমিকদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের শেষে মরহুম আব্দুল ওয়াদুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।





