দুপচাঁচিয়ায় গৌর নিতাই আখড়া মন্দির পরিচালনা কমিটির আয়োজনে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নাম সংকীর্তন ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৪নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দুপচাঁচিয়া চৌধুরীপাড়া গৌর নিতাই আখড়া হতে এ মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে পৌর এলাকার হাটখোলা কালীমন্দির প্রদক্ষিণ করে পূনরায় গৌরনিতাই আখড়ায় এসে শেষ হয়।
পরে আখড়ায় নাম সংকীর্তন পরিবেশন করা হয়। এসময় ভক্তদের পদচারনায় ও হরিনাম ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। শোভাযাত্রা শেষে ভক্ত ও দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুজিত চৌধুরী, সাধারণ সম্পাদক অসীত চৌধুরী গুপী, সেবাইত গোপাল চন্দ্র স্যান্নাল সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ হিন্দু নরনারী উপস্থিত ছিলেন।