দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জিয়ানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিঠু(৩০) ও উপজেলা যুবলীগের সহসভাপতি গোলাম রব্বানী নিরব(৫২)। ২৬নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পৃথক দু’টি পুলিশী টিম অভিযান চালিয়ে মিঠুকে জিয়ানগর বাজার ও নিরবকে সাহারপুকুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মিঠু ও নিরব ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নাশকতা মামলার আসামী ছিল। ২৬নভেম্বর বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।