রবিবার, ২২ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার, বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

বগুড়া

বগুড়া

প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬ - ১৯:৩১

• পঠিত: ১১ বার

মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার, বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার, পোড়া তেলে খাবার তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে বগুড়ার ‘শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারি’কে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) বগুড়া মহানগরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় সামারি ট্রায়াল পরিচালনা করেন বগুড়া সদর ও বিশুদ্ধ খাদ্য আদালতের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

আদালতের কার্যক্রমে কারখানাটিতে বেশ কিছু অনিয়ম উঠে আসে। এর মধ্যে খাদ্য উৎপাদনে মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার, লেবেল ও মেয়াদবিহীন উপকরণ সংরক্ষণ, ভাঙা ও অপরিচ্ছন্ন পিচ্ছিল মেঝেতে খাবার তৈরি এবং ময়লাযুক্ত ভাঙা কাঠের টেবিলে বেকারি পণ্য উৎপাদনের বিষয়টি উল্লেখযোগ্য।

এ ছাড়া প্রস্তুতকৃত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে মোড়কজাত করা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও পাওয়া যায়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় (দণ্ড তফসিল) বর্ণিত ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করেন আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সামারি ট্রায়াল কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সিটি করপোরেশন বগুড়ার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ।

এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অন্যান্য সাপোর্ট স্টাফ, এসআরবি-১২ এবং বগুড়া সদর থানার পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা ও সমন্বয় করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

তাড়াশের ঝুরঝুরি বাজারেই  মিলবে ব্যাংকিং সহ নানা সেবা

তাড়াশের ঝুরঝুরি বাজারেই মিলবে ব্যাংকিং সহ নানা সেবা

ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুরে মেধার উৎসব, ২০ শিক্ষার্থীকে শিক্ষা উপহার দিল মেরিডিয়ান একাডেমি

শেরপুরে মেধার উৎসব, ২০ শিক্ষার্থীকে শিক্ষা উপহার দিল মেরিডিয়ান একাডেমি

দুপচাঁচিয়ায় শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

কুমড়া বড়ি তৈরি করে সংসারে সচ্ছলতা ফেরাচ্ছেন দুপচাঁচিয়ার কাকলি রানী

কুমড়া বড়ি তৈরি করে সংসারে সচ্ছলতা ফেরাচ্ছেন দুপচাঁচিয়ার কাকলি রানী

শেয়ার করুন