সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

​চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেটকার আটকে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬ - ২৩:২৪

• পঠিত: ১০ বার

​চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেটকার আটকে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেটকার আটক করে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তৎকালীন ওসি নূরে আলম ও এসআই আরিফের বিরুদ্ধে। চাহিদামতো সেই টাকা না দেওয়ায় আটককৃত গাড়িটি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

(​১৫ নভেম্বর) রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে এই গুরুতর অভিযোগ তোলেন জেলার গোমস্তাপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহফুজা খাতুন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজা খাতুন জানান, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় চিকিৎসা শেষে প্রাইভেটকারে করে বাড়ি ফেরার পথে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশার সাথে তার গাড়িটির ধাক্কা লাগে। এতে ৯ বছরের এক শিশু সামান্য আহত হয়।

​ঘটনার পর পুলিশ প্রাইভেটকারসহ দুটি অটোরিকশা আটক করে থানায় নিয়ে যায়। পরে গাড়িটি ছেড়ে দেওয়ার বিনিময়ে তৎকালীন সদর থানার ওসি নূরে আলম ও এসআই আরিফ ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ঘটনার প্রায় ১৬ দিন পর পুলিশ মামলা দায়ের করে এবং দীর্ঘ প্রায় ৯ মাস ধরে তাকে অহেতুক হয়রানি করা হয়। এ ঘটনায় ওসির বিরুদ্ধে আদালতে মামলা করতে গেলেও আদালত তা গ্রহণ করেননি। পরবর্তীতে আদালতের মাধ্যমে গত ২৭ সেপ্টেম্বর দীর্ঘ ৯ মাস পর তার জিম্মায় গাড়িটি ছাড়িয়ে আনা হয়।

​গাড়ি আনতে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখতে পান জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনার দিন গাড়িটি যে অবস্থায় ছিল, হস্তান্তরের সময় তার সেই অবস্থা ছিল না। গাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে এবং এই ভাঙচুরের জন্য পুলিশই সরাসরি দায়ী।

​সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মোছাঃ মাহফুজা খাতুন। একই সাথে এই সংবাদ সম্মেলনের পর পুলিশ তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া বা হয়রানির শঙ্কা প্রকাশ করেন তিনি।

​এদিকে এ বিষয়ে অভিযুক্ত তৎকালীন সদর থানার ওসি ও বর্তমানে জেলা পুলিশ অফিসের অপরাধ শাখায় কর্মরত নূরে আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।

ভাঙ্গুড়ায় অঞ্চলিক সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

ভাঙ্গুড়ায় অঞ্চলিক সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

ধুনটে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড, একজনের ৬ মাস ও অন্যজনের ৩ মাস

ধুনটে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড, একজনের ৬ মাস ও অন্যজনের ৩ মাস

ধুনটে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধুনটে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা

চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

শেরপুরে শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার, শর্টসার্কিটে মৃত্যুর ধারণা

শেরপুরে শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার, শর্টসার্কিটে মৃত্যুর ধারণা

শেয়ার করুন