বুধবার, ১১ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
হোম/সংবাদ

সৈয়দপুরে ২০২৪ সালের কীটনাশক জব্দের পুরোনো ঘটনা: বর্তমান ওসির যোগদানের সময়কাল ও দায়িত্বের পরিধি নিয়ে নতুন আলোচনা

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ - ১১:৪৭

• পঠিত: ৩ বার

সৈয়দপুরে ২০২৪ সালের কীটনাশক জব্দের পুরোনো ঘটনা: বর্তমান ওসির যোগদানের সময়কাল ও দায়িত্বের পরিধি নিয়ে নতুন আলোচনা



নীলফামারীর সৈয়দপুরে ২০২৪ সালে নিষিদ্ধ ঘোষিত কীটনাশক জব্দের একটি পুরোনো ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে ঘটনার সময়কাল এবং বর্তমান কর্মকর্তার যোগদানের তারিখ পর্যালোচনা না করে একপাক্ষিক মূল্যায়নের সুযোগ নেই বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। নথিপত্র ও দায়িত্বের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমান ওসি এই ঘটনার প্রায় দুই বছর পর থানায় যোগদান করেছেন। ফলে সঠিক তথ্য উদ্ঘাটনে ঘটনার প্রকৃত সময়কাল ও দায়িত্বের পরিধি বিবেচনায় নেওয়ার দাবি জোরালো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলোচিত কীটনাশক জব্দের ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালে। অথচ নীলফামারীর সৈয়দপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা থানায় যোগদান করেন ২০২৫ সালের ৭ ডিসেম্বরে। অর্থাৎ, ঘটনা ঘটার প্রায় দুই বছর পর তিনি এই থানার দায়িত্ব গ্রহণ করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, ঘটনার সময় বর্তমান ওসি রেজাউল করিম রেজা দায়িত্বে না থাকায় এবং তাঁর যোগদানের আগে দীর্ঘ একটি সময় অতিবাহিত হওয়ায় এই ঘটনার দায়দায়িত্ব তাঁর ওপর বর্তায় না। তা ছাড়া, তাঁর যোগদানের আগের ওই সময়টিতে সৈয়দপুর থানায় আরও দুজন কর্মকর্তা ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে সংশ্লিষ্ট সময়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা, মালামাল হস্তান্তরের প্রক্রিয়া এবং সংরক্ষণসংক্রান্ত নথিপত্র নিরপেক্ষভাবে পর্যালোচনা করা জরুরি।

প্রাপ্ত জিম্মানামার একটি কপি পর্যালোচনায় দেখা যায়, জব্দকৃত মালামাল সৈয়দপুর বিসিক শিল্পনগরীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়ার বিষয়টি নথিতে উল্লেখ রয়েছে। কাজেই মালামাল জব্দের পর তা কার জিম্মায় ছিল, কীভাবে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তী সময়ে এর ব্যবস্থাপনার দায়িত্ব কার ওপর ছিল—তা সম্পূর্ণ নথিপত্র ও প্রমাণের সাপেক্ষে নির্ধারিত হওয়া উচিত। অনুমাননির্ভর মূল্যায়নের মাধ্যমে কোনো বর্তমান কর্মকর্তাকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো পেশাগত সাংবাদিকতা ও ন্যায়বিচারের পরিপন্থী।

স্থানীয় বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান ওসি সৈয়দপুর থানায় যোগদানের পর থেকেই মাদকবিরোধী কার্যক্রম, চুরি, ছিনতাই এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অত্যন্ত কঠোর ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং অপরাধ নিয়ন্ত্রণে তাঁর গৃহীত যুগোপযোগী পদক্ষেপগুলো স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং প্রশংসিত হয়েছে। তবে অপরাধ দমনে দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তার পেশাগত সুনাম যেন অসম্পূর্ণ বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের ভিত্তিতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সচেতন থাকার ওপর জোর দিচ্ছেন সচেতন নাগরিকরা।

সচেতন মহলের মতে, এ ঘটনার প্রকৃত চিত্র উন্মোচন করতে হলে শুধু খণ্ডিত তথ্য নয়, বরং মামলার মূল নথি, আদালতের আদেশ, জিম্মানামা, মালামাল বুঝিয়ে দেওয়ার রসিদ, সংরক্ষণের হিসাব এবং সংশ্লিষ্ট সময়ে দায়িত্ব পালনকারী সব কর্মকর্তার বক্তব্য একসঙ্গে পর্যালোচনা করা আবশ্যক।

আ আদালতের বিচারিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ সম্মান রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত হলে সব অস্পষ্টতা দূর হবে বলে মনে করছেন তারা। এতে কোনো নিরপরাধ বা দায়িত্বশীল কর্মকর্তাকে আগাম দায়ী না করে প্রকৃত সত্য ও প্রমাণের ভিত্তিতে সবার ভূমিকা স্পষ্ট হবে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, "২০২৪ সালের একটি পুরোনো ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে আমার ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। আমি ২০২৫ সালের ৭ ডিসেম্বর সৈয়দপুর থানায় যোগদান করেছি।"

শেষ পর্যন্ত ব্যক্তি বা কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে লক্ষ্যবস্তু না করে, বরং নথিপত্রের ভিত্তিতে প্রকৃত দায়ীদের চিহ্নিত করা এবং সত্য উদ্ঘাটনই এ ঘটনার সঠিক সমাধান বলে মনে করছেন সৈয়দপুরের সচেতন মহল।

কয়লা সরবরাহে লিয়ানেক্সের বিস্তার, এবার লক্ষ্য রামপাল

কয়লা সরবরাহে লিয়ানেক্সের বিস্তার, এবার লক্ষ্য রামপাল

শাহজাদপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

শাহজাদপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

ধুনটে ১.৫ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধুনটে ১.৫ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে তৎপরতা, উঠছে নানা প্রশ্ন

সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে তৎপরতা, উঠছে নানা প্রশ্ন

ভাঙ্গুড়ায় কৃত্রিম সার সংকট রোধে  মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় কৃত্রিম সার সংকট রোধে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে এক ছাগলের জন্ম দেওয়া ৫ ছানাকে ঘিরে চাঞ্চল্য

কুড়িগ্রামে এক ছাগলের জন্ম দেওয়া ৫ ছানাকে ঘিরে চাঞ্চল্য

শেয়ার করুন