হোম/সংবাদ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬ - ৯:২৭

• পঠিত: 7 বার

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ


বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন।

জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত থাকাকালে দেশের ক্রিকেটের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের বহুমুখী অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখার উদ্যোগসহ ক্রীড়াক্ষেত্রে তার বিভিন্ন অবদান তাকে স্মরণীয় করে রেখেছে।