
স্টাফ
রিপোর্টার
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬ - ২০:২৫
• পঠিত: ৯ বার

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বগুড়ার শিবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী কামরুন নাহার মিনা, মেরাজ আহম্মেদ মাহফুজ, সোলাইমান আলী,কামাল হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে হাত ধোয়ার সঠিক নিয়ম ও কৌশল তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
