
শেরপুর বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬ - ১০:৪৪
• পঠিত: ৪ বার

বগুড়ার শেরপুরে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ টোকেন দেব (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ কলতাপাড়া এলাকায় রামনগরগামী সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক টোকেন দেব শেরপুর পৌর এলাকার বিকাল বাজারের পাঁচতলা ভবনসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কার্তিক দেব।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন, পিপিএমের নির্দেশনায় এসআই মো. কামরুল হাসান ও এএসআই ওমর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় টোকেন দেবের হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
