বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়ন শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।
সভায় সর্বসম্মতিক্রমে বাপ্পী সরকারকে সভাপতি, দুলাল চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক এবং নিপেন্দ্র চন্দ্রকে সাংগঠনিক সম্পাদক করে কুসুম্বী ইউনিয়ন শাখার ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য বিমান মৈত্রেয়, জনি মোহন্ত, তন্ময় সাহা সাগর, সৌরভ অধিকারী শুভ, পরিতোষ রায়সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পরে নবগঠিত ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।