সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।আজ বিকেলে উপজেলার ঘুড়কা ইউনিয়নের জঞ্জালীপাড়া স্কুল মাঠে মরহুমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজরুল ইসলাম জুয়েল, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া সহ আরও অনেকে।
এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম আবু সাঈদ ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত 'ধানের শীষ' প্রতীকের প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন আবু সাঈদ ভূঁইয়া। একই বছর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।