
শেরপুর বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ - ১০:৩৯
• পঠিত: ৫ বার

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন শাখার ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে খামারকান্দি ইউনিয়নের বিভিন্ন দূর্গাপূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের সান্যালপাড়ায় শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।
সভায় সর্বসম্মতিক্রমে খামারকান্দি ইউনিয়ন কমিটিতে নিহার রায়কে সভাপতি, সুকদেব রায়কে সহসভাপতি, রতন কুমারকে সাধারণ সম্পাদক এবং চন্দন শীলকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য দীপক কুমার সরকার, তন্ময় সাহা সাগর, সৌরভ অধিকারী শুভ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পরে নবগঠিত ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।
