শিবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬ - ২১:১৫
• পঠিত: 6 বার

বগুড়ার শিবগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে কিচক সিএনজি মালিক সমিতির আয়োজনে ফুলতলা খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় কিচক ইউনিয়ন বিএনপি ও বেতগাড়ী ইউনিয়ন বিএনপি অংশ নেয়।
নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে না পারায় ম্যাচটি অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে কিচক ইউনিয়ন বিএনপি জয়লাভ করে। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ছাগল এবং রানার্সআপ বেতগাড়ী ইউনিয়ন বিএনপিকে একটি রাজহাঁস দেওয়া হয়।
কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। খেলার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি আফসার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন।
এ ছাড়া আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, আঃ মান্নান দুলু, খোরশেদ আলম কাজল, কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বীন আহম্মেদ, আঃ মান্নান, মহসীন আলী, এমরান হোসেন ফরাদ, তারেক, শাহাজাদা, যুবদলের সভাপতি রিপন, মেহেদী, হাফিজ, ছাত্রদলের সভাপতি মামুন, রিজু ও রুবেলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা দেখতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






