আহসান হাবীব আরমান, জেলা প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিরাদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টার সময় জেলা বিএনপি কার্যলয়ে মহিলা দলের সভাপতি পারভীন বানু চৌধুরী রুলির সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতীকৃতিতে মাল্যদান ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন যুগ্ন আহবায় এম এ ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল,সহ সভাপতি মৌসুমী আক্তার জেলা মহিলা দলে ,শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারিকুল ইসলাম সুলভ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সাবরিনা বনি, শহর মহিলা দলের সভানেত্রী নাজমা খানম রুপালি, সাধারণ সম্পাদক মোছাঃ বিউটি আক্তার সহ শহর থানা ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ।