আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিদায়ী বার্তায় মেসি জানান, দীর্ঘ সময় চিন্তাভাবনার পর তিনি জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারজুড়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন, এখন জাতীয় দলের জন্য তাঁর আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই।
একই সঙ্গে জাতীয় দলে উঠে আসা তরুণ ফুটবলারদের সুযোগ করে দেওয়ার কথাও বিদায়বেলায় উল্লেখ করেন মেসি।
মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, গত ২১ জুলাই তিনি এ বার্তাটি লিখেছিলেন। তবে বাবার মৃত্যুর পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি আরও দৃঢ় হন।
আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের পর মেসির এমন ঘোষণায় ফুটবল বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।