দুপচাঁচিয়ায় দলিল লেখক সমিতির কমিটি গঠন

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬ - ২২:০
• পঠিত: 6 বার

বাংলাদেশ দলিল লেখক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২৬আগস্ট বুধবার দুপুরে উপজেলা দলিল লেখক কার্যালয়ে দলিল লেখক মুনছুর রহমানের সভাপতিত্বে ও দলিল লেখক আব্দুল হাকিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলিল লেখক আসাদুজ্জামান লিটন, হেলাল উদ্দিন, তারেক রহমান, শামছুল আলম, একরামুল হক, রবিউল ইসলাম, জিল্লুর রহমান প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে রমজান আলী, মুনছুর রহমান, এটিএম ফরিদুজ্জামান বুলু, একরামুল হক খন্দকার, খলিলুর রহমানকে উপদেষ্টা ও আসাদুজ্জামান লিটনকে সভাপতি, তারেক রহমান খন্দকারকে সিনিয়র সহসভাপতি, আসাদুল ইসলামকে সহসভাপতি, রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক, সামছুল আলম ও জালাল উদ্দিনকে সহসাধারণ সম্পাদক, আব্দুল হাকিম খন্দকারকে সাংগঠনিক সম্পাদক, হেলাল উদ্দিনকে কোষাধ্যক্ষ, ওছমান আলীকে দপ্তর সম্পাদক, মোফাজ্জল হোসেনকে প্রচার সম্পাদক মনোনীত করে ১৯ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী বাংলাদেশ দলিল লেখক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলিল লেখকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






