হোম/সংবাদ

থাইল্যান্ডে নাটকের শুটিংয়ে স্কুটি দুর্ঘটনা, আহত খায়রুল বাসার

বিনোদন

বিনোদন

প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬ - ২১:৩০

• পঠিত: 2 বার

থাইল্যান্ডে নাটকের শুটিংয়ে স্কুটি দুর্ঘটনা, আহত খায়রুল বাসার

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর কোলান দ্বীপের একটি পাহাড় থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুজনই পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, কোলান দ্বীপের একটি পাহাড়ে নাটকের কয়েকটি দৃশ্যের শুটিং করছিলেন খায়রুল বাসার ও তার দল। শুটিং শেষে চিত্রগ্রাহক মেহেদী রনি স্কুটি চালিয়ে পাহাড় থেকে নিচে নামছিলেন। এ সময় হঠাৎ স্কুটিটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে দুজনই সড়কে পড়ে যান।

দুর্ঘটনার পর শুরুতে দুজন কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন। পরে কাছাকাছি থাকা শুটিং দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এরপর দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটাচলা করতেও তার কষ্ট হচ্ছে। অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনি তুলনামূলক বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন খায়রুল বাসার। তার শরীরের বিভিন্ন অংশ ছিলে গিয়ে ক্ষত হয়েছে।

দুজনেরই এক্স-রে করানো হবে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার কারণে থাইল্যান্ডে চলমান নাটকের শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। শারীরিক অবস্থার কারণে আগামী দুই থেকে তিন দিন তার পক্ষে শুটিং করা সম্ভব হবে না বলে জানিয়েছেন খায়রুল বাসার।

জানা গেছে, ঈদের পর বিরতি শেষে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। নাটকগুলোর নাম এখনো জানা যায়নি। এগুলো পরিচালনা করছেন মীর আরমান হোসেন। শুটিংয়ে খায়রুল বাসারের সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন অভিনয় করছেন।