রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

ইয়েমেন উপকূল থেকে আমিরাতের বাণিজ্যিক জাহাজ ছিনতাই, জিম্মি ১৯ নাবিক

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ - ০:৩৯

• পঠিত: ৬ বার

ছবি: আরব নিউজ
ছবি: আরব নিউজ

ইয়েমেনের উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে। ছিনতাই হওয়া জাহাজটির নাম ‘এমভি মার্সা ভির্গো’। জাহাজটিতে থাকা ১৯ জন নাবিক বর্তমানে নিরাপদ কক্ষে আশ্রয় নিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) আমিরাতের নিরাপত্তা কর্মকর্তারা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে অস্ত্রধারীরা উঠে পড়ে।

সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ছয় জলদস্যু পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকায় করে ইয়েমেনের এডেন উপসাগরে আসে। পরে তারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।

জাহাজটির মালিক আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মার্সা ওশেন শিপিং। এটি পানামার পতাকা নিয়ে চলাচল করছিল।

নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, জলদস্যুরা স্থানীয় সোমালিদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে হামলা চালায়। জেলের ছদ্মবেশে ইয়েমেনে বসবাসরত সোমালি জনগোষ্ঠীর মধ্যে তারা লুকিয়ে ছিলেন বলেও জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজের ১৯ জন নাবিক সবাই নিরাপদ কক্ষে আশ্রয় নিয়েছেন। তবে তাদের উদ্ধারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে গত জুলাই থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে বিরোধের জেরে লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এর আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতায় ওই অঞ্চলে জলদস্যুদের তৎপরতা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আবারও জলদস্যুদের তৎপরতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে ইয়েমেন উপকূল থেকে আমিরাতের বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনা নতুন করে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আরব নিউজ, এএফপি

শীতকালীন ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানে কত দিন বন্ধ?

শীতকালীন ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানে কত দিন বন্ধ?

উসমান (রা.)-এর ব্যবসায়িক সাফল্যের নেপথ্যের কৌশল

উসমান (রা.)-এর ব্যবসায়িক সাফল্যের নেপথ্যের কৌশল

যেভাবে শুরু হয়েছিল এবিজি স্পোর্টস সিটির যাত্রা, জানালেন আনভীর

যেভাবে শুরু হয়েছিল এবিজি স্পোর্টস সিটির যাত্রা, জানালেন আনভীর

২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি, বিদায়ের আগে মুশফিকের আবেগঘন বার্তা

২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি, বিদায়ের আগে মুশফিকের আবেগঘন বার্তা

শেখ হাসিনার লাইভে ভিডিওতে না আসার কারণ জানালেন মোহাম্মদ আরাফাত

শেখ হাসিনার লাইভে ভিডিওতে না আসার কারণ জানালেন মোহাম্মদ আরাফাত

শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণ মন্ত্রী

শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণ মন্ত্রী

শেয়ার করুন