শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
হোম/সংবাদ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে বগুড়ায় ১৩ সাংবাদিককে সম্মাননা, দেওয়া হলো সাড়ে ৬ লাখ টাকা

বগুড়া

বগুড়া

প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬ - ১১:৪৯

• পঠিত: ৩ বার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


বগুড়ার প্রয়াত ও জ্যেষ্ঠ ১৩ গুণী সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে মরণোত্তর ও আজীবন সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক এবং তাদের পরিবারের হাতে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এক অনুষ্ঠানে এসব অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননার অর্থ তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এর আগে গত ১২ নভেম্বর বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে গুণী সাংবাদিকদের অবদানের স্বীকৃতিস্বরূপ নিজের ঐচ্ছিক তহবিল থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা ও অর্থসহায়তা পেয়েছেন আট প্রয়াত সাংবাদিকের পরিবার। তারা হলেন—খন্দকার আব্দুর রহীম হীরু, যাহেদুর রহমান যাদু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু, ইকবাল মোর্শেদ রিপন ও আমান উল্লাহ খান।

অন্যদিকে আজীবন সম্মাননা ও অর্থসহায়তা পেয়েছেন পাঁচ জ্যেষ্ঠ সাংবাদিক। তারা হলেন—ওয়াসিউর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী ও চপল কান্তি সাহা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা গুণী সাংবাদিকদের মূল্যায়নের উদ্যোগ নেওয়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সত্তর ও আশির দশকে বগুড়ার সাংবাদিকেরা অনেক কষ্ট করে নীতি-আদর্শ বজায় রেখে সাংবাদিকতা করেছেন। কিন্তু বর্তমানে সাংবাদিকতায় দলীয় প্রভাব ও অপসাংবাদিকতা প্রবেশ করেছে। যাচাই-বাছাই ছাড়া নেতিবাচক বা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করলে দেশ ও সমাজের ক্ষতি হয়।

তিনি আরও বলেন, সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে ঘটনা ঘটেনি, তা সংবাদে প্রকাশ করা উচিত নয়।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বগুড়া বিমানবন্দর, শিল্প পার্ক ও বিশ্ববিদ্যালয়ের চলমান কাজের কথা তুলে ধরেন। পাশাপাশি বগুড়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সুখবর দেন। এ সময় তিনি বগুড়া প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেস সেক্রেটারি আতিকুর রহমান। তিনি বলেন, প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে কিংবদন্তি সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দিতে চেয়েছিলেন। বিদেশে থাকায় উপস্থিত হতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিকদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এ সময় বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


গোপনে নয়, প্রকাশ্যেই বাগদান ও আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

গোপনে নয়, প্রকাশ্যেই বাগদান ও আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার

অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার

টেস্টের ব্যর্থতা ভুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন ইয়াসিরের

টেস্টের ব্যর্থতা ভুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন ইয়াসিরের

কুড়িগ্রামে ১১-দলীয় ঐক্যের সাত দফা দাবিতে উত্তাল জামায়াতের বিক্ষোভ

কুড়িগ্রামে ১১-দলীয় ঐক্যের সাত দফা দাবিতে উত্তাল জামায়াতের বিক্ষোভ

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ-- ড. আতিক মুজাহিদ

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ-- ড. আতিক মুজাহিদ

কোরআনের আলোকে মানুষের সম্মান ও শ্রেষ্ঠত্বের ১০ দিক

কোরআনের আলোকে মানুষের সম্মান ও শ্রেষ্ঠত্বের ১০ দিক

শেয়ার করুন