বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

কুড়িগ্রামে শীতার্তদের পাশে আশা: জেলা প্রশাসকের হাতে কম্বল তুলে দিল সংস্থাটি

কুড়িগ্রাম

কুড়িগ্রাম

প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ২২:১২

• পঠিত: ১০ বার

কুড়িগ্রামে শীতার্তদের পাশে আশা: জেলা প্রশাসকের হাতে কম্বল তুলে দিল সংস্থাটি

হিমালয়ের নিকটবর্তী উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। এতে করে দূর্ভোগ বাড়ছে এ জনপদের খেটে-খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। এসব শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসককে কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নিকট এসব কম্বল হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

​হস্তান্তরকৃত কম্বলের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ২০০টি এবং আশার শিক্ষা প্রকল্পের জন্য ২০০টিসহ মোট ৪০০টি কম্বল প্রদান করা হয়েছে।

​কম্বল গ্রহণকালে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষা প্রকল্পের শিশু ও শিক্ষার্থীদের জন্য আলাদা কম্বল বরাদ্দ করায় শীতে তাদের পড়াশোনা ও স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি শীতার্ত মানুষের কল্যাণে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

​কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল এডিশনাল ম্যানেজার খন্দকার মো: আলাউদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল কবীর, কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন, কুড়িগ্রাম সদর-২ ব্রাঞ্চ ম্যানেজার মাসুদার রহমান, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোবারক হোসেন প্রমুখ।

এসময় আশার রংপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল এডিশনাল ম্যানেজার খন্দকার মো: আলাউদ্দিন বলেন,প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে এই সহায়তা দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্রেনের যাত্রাবিরতির দাবীতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ

ট্রেনের যাত্রাবিরতির দাবীতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ

জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয়

জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয়

দুই পেরিয়ে তিনে রূপালী বাংলাদেশ: রংপুরের আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

দুই পেরিয়ে তিনে রূপালী বাংলাদেশ: রংপুরের আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

তালোড়ায় ব্যাটারী চালিত ভ্যান চালকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী মোনওয়ারের মতবিনিময় সভা

তালোড়ায় ব্যাটারী চালিত ভ্যান চালকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী মোনওয়ারের মতবিনিময় সভা

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি

শেয়ার করুন