
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬ - ১৩:৫৬
• পঠিত: ৭ বার

দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এমডি শিমুলের পিতা এবং থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জনাব মোঃ জামাল উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।তিনি সম্প্রতি অস্ত্রোপচার শেষে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সাবেক সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহ-সভাপতি শহীদুর রহমান, সাবেক সহ-সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সাহিত্য সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সদস্য আবু রায়হান, কুতুবুল আলম কুতুব, আশিকুর রহমান আশিক প্রমুখ।





